শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:০৫ পিএম, ২০২০-১০-০৫
॥ রাঙামাটি প্রতিনিধি ॥ রাঙামাটির দূর্গম উপজেলা রাজস্থলীতে সন্ত্রাসীর গুলিতে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের নাম জালাল উদ্দিন রিপন(২৮)। সোমবার বেলা ২টার দিকে উপজেলা সদরের রাজস্থলী বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় এশাধিক সূত্র জানিয়েছে, সোমবার বেলা আনুমানিক ২টার সময় রোজকার মত বাজারে মাছ বিক্রি করছিল জালাল উদ্দিন। হঠাৎ কেউ কিছু বুঝে ওঠার আগে কয়েক জনের একদল বন্দুকধারী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই জালাল উদ্দিন মারা যায়। জালালের মৃত্যু নিশ্চিত করেই সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে রাজস্থলী থানা পুলিশ ঘটনাস্থল পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে । নিহতে মা শেফালী বেগম ঘটনার জন্য জেএসএসকে দায়ী করেছে। জেমসএস সন্ত্রাসীর উলিতে বাঙ্গালী ব্যবসায়ী নিহতের ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান বলেন, খবর পেয়েই ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পৌছার আগেই সন্ত্রাসীরা পালিয়েছে। সন্ত্রাসীদের আটকে সম্ভাব্য এলাকায় অভিযান চালানো হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited